Monday, May 3, 2021

গ্রাফিক্স ডিজাইন কি ? কেনো প্রয়োজন ? গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা, গ্রাফিক্স ডিজাইনিং করতে কি করণীয় ? চাইলে কি যে কেউ গ্রাফিক্স ডিজাইন শিখতে পারে ? Graphic Designer in bangladesh. How to start Graphic Desigen ? #gaziictsolution #gaziict Gazi ICT Solution

 Grhafix design গ্রাফিক্স ডিজাইন ।

গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট বা শিল্প।এখানে একজন শিল্পী কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণা গুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে। গ্রাফিক্স শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে।এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। এটি এমন একটি জনপ্রিয় এবং সৃজনশীল প্রক্রিয়া যেখানে আপনি নিজের ক্রিয়েটিভিটিকে প্রফেশনে বদলে দিতে পারেন। নিজের আইডিয়া, কর্ম দক্ষতা এবং ইউনিক কিছু ডিজাইন,সহজ এবং সিক্রেট কিছু টিপস জানা থাকলেই আপনার পেশার মূল্যবোধকে আরো দ্বিগুণ করে দিতে পারবেন স্বল্প পরিশ্রমেই। প্রতিটি কোম্পানিতে এখন ফটো এডিটিং, লোগো ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস ডিজাইন সহ আরো অনেক গ্রাফিকাল কাজ হয়ে থাকে, যেগুলো তাদের প্রফেশনাল দিক থেকে আরো বেশি প্রক্রিয়াশীল করে তুলছে। সুতরাং প্রতিটি কর্মক্ষেত্রেই গ্রাফিক ডিজাইনার বিশেষ একটি “রোল মডেল” হিসেবে পরিচিত। সর্বোপরি বর্তমান মার্কেটপ্লেসে, ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোতে সবচেয়ে চাহিদা বহুল পেশা এখন গ্রাফিক্স ডিজাইন।

CareersHub

Main Menu

গ্রাফিক্স ডিজাইন কি? ও গ্রাফিক ডিজাইনের ৭ টি কার্যকর টুলসের ব্যবহার

প্রথমত গ্রাফিক্স ডিজাইন ২টা ভাগে বিভক্ত 

১।স্টিল ইমেজ গ্রাফিক্স

২।মোশান গ্রাফিক্স

স্টিল ইমেজ গ্রাফিক্স আবার মুলত ৪ রকম ঃ

১।রাস্টার ইমেজ(পিক্সেল বেসিস)

২।ভেক্টর ইমেজ(পিক্সেল ইন্ডিপেন্ডেন্ট)

৩।টাইপোগ্রাফি(২রকমের হয়ে থাকে)  

মোশান গ্রাফিক্স প্রধানত ২ প্রকার

১।এনিমেশান গ্রাফিক্স

২। ভিডিও গ্রাফিক্স

অনেকেই এনিমেশানকে গ্রাফিক্সের অন্তর্ভুক্ত মনে করেন নাহ।কারন এনিমেশান হছে Create something from nothing অন্যদিকে গ্রাফিক্সের জন্যে কিছু না কিছু স্টক লাগেই।তবে বর্তমানে এনিমেশান বা ভিডিও গ্রাফিক্স এটাকেও গ্রাফিক্সের অন্তর্ভুক্ত ধরা হচ্ছে।এটা মুলত ২ ধরনের হয় 2D আর 3D।বর্তমানে 3D এনিমেশানের চাহিদা দিন দিন বাড়ছে।ভিডিও গ্রাফিক্স নিয়ে অনেক কিছুই করা যায়।মুলত টিভির বিজ্ঞাপনের কাজ করাই এর প্রধান কাজ।এর মধ্যেই আছে ইনফো গ্রাফিক্স আর আর সিনেমাটোগ্রাফি।

২০২১ সালে এসে গ্রাফিক্স ডিজাইন শেখা আপনার জন্যে কেমন হবে ?

অনেকের মনে প্রশ্ন জাগে ২০২১ সালে এসে কি আমার গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত হবে? সবাই এখন ওয়েব ডিজাইন,ওয়েব ডেভোলপমেন্ট,ডিজিটাল মার্কেটিং শিখছে আমি এখন তাহলে গ্রাফিক্স ডিজাইন শিখে কি করব ? প্রতিদিন যত গুলো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে তাদের সবার একটি করে গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন হচ্ছে।করোনার বা কোভিড-১৯ কারণে সব গুলো প্রতিষ্ঠান তাদের ব্যবসা অনলাইনের আওতায় নিয়ে এসেছে এর ফলে সবারই এখন তাদের ব্যবসার জন্যে লোগো,পোষ্টার,ব্যানার,ডিজিটাল মেনু কার্ড প্রয়োজন হচ্ছে আর এই সবই কিন্তু গ্রাফিক্স ডিজাইনের অন্তরগত।তাই বুঝাই যাচ্ছে যত দিন নতুন নতুন ব্যবসা শুরু হবে তত দিন গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বাড়তেই থাকবে।

গ্রাফিক্স ডিজাইনারদের বর্তমান চাহিদা এবং ভবিষ্যৎ কেমন ? 

উপরের কলাম থেকে আমরা একটু হলেও অনুমান করতে পেরেছি গ্রাফিক্স ডিজাইনারদের বর্তমান চাহিদা কেমন এবং ভবিষ্যৎ টা কেমন থাকবে।এই বিষয়ে বিস্তারিত বলার আগে আপনাকে শুধু একটি জিনিস লক্ষ্য করতে বলব সেটা হল গত কয়েক বছরে আমাদের দেশে আইটি উদ্যোক্তার সংখ্যা। বিগত কয়েক বছরে আমাদের দেশে প্রায় কয়েক হাজার আইটি উদ্যোক্তা তৈরী হয়েছে এর ভিতর অনেকেই ছিল গ্রাফিক্স ডিজাইনার।অনেক তরূণই গ্রাফিক্স ডিজাইনার হওয়ার পর নিজের এজেন্সি দাঁড় করিয়ে সেবা দিয়ে যাচ্ছে ।যত নতুন নতুন ব্যবসা গড়ে উঠছে তত গ্রাফিক্স ডিজাইনাদের প্রয়োজন বেড়ে যাচ্ছে। ভবিষ্যৎ এ গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা কয়েকগুন বৃদ্ধি পাবে বলে আশা করছেন এই খাতের উদ্যোক্তারা। 

কত টাকা আয় করতে পারবেন একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ?

একদম শুরুতে একজন স্কিলফুল গ্রাফিক্স ডিজাইনার অনায়াসে দেশীয় কোম্পানি থেকে মাসে ১০-২০ হাজার টাকা আয় করতে পারে।অভিজ্ঞতা ভেদে আয়ের ভিন্নতা আসে যেমন একজন অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারে।অনেকে দীর্ঘ কাজ করার পর নিজের এজেন্সি শুরু করে তখন সে একই সাথে দেশী এবং বিদেশী ক্লাইন্টদের সাথে কাজ করে মাসে ৭-৮ লক্ষ টাকা আয় করতে পারে।   

গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় 

গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি খুব সহজেই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলো কাজ করে নিজের আয়ের আরেকটা উৎস তৈরী করতে পারবেন।বাংলাদেশ থেকে অনেকেই এখন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে খুব ভালো করছে ।ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলো আয় ডলারে হওয়ায় আপনার আয় অনেক বেশী হয়ে থাকে।তবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতে কাজ করার জন্যে আপনার ইংলিশ স্কিল ভালো হতে হবে এবং সেই সাথে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইন হতে হবে।ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোর মধ্যে অন্যতম হল ঃ Fiverr,Upwork.Freelancer.99 Designs,Dribble,Behance, Envato    ইত্যাদি।  

 https://gazihbictnews.blogspot.com/?m=1

https://m.youtube.com/results?search_query=gazihbictsolution&sp=QgIIAQ%253D%253D#

#gaziictsolution

#gaziict.bd@gmail.com

#gaziict

১১ টি বিধিনিষেধ I করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে সারাদেশে আরোপ হচ্ছে বিধিনিষেধ।

  ক রোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সারাদেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে সরকার। মোট ১১ টি বিষয়র উপর এই বিধিনিষেধ জারি করা ...