Monday, July 26, 2021

Digital Marketing কি ? What Digital Marketing ? এর জন্য সেরা ৮ টি মাধ্যম | Digital Marketing in BANGLADESH

 বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় ।ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে Digital Marketing কি? অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায়  পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে। আজকে আমরা এমন ৮ টি মাধ্যম সম্পর্কে আলোচনা করবে। যা ব্যবসার ক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন। 

এক নজরে Digital Marketing এর সেরা ৮  টি মাধ্যম 

  1. Search engine optimization (SEO)
  2. Search Engine Marketing  (SEM) 
  3. Content marketing
  4. Social Media Marketing(SMM) 
  5. Digital Display Marketing
  6. Mobile Marketing 
  7. Email Marketing 
  8. Affiliate Marketing

 

Search engine optimization (SEO)


Search engine optimization বা (SEO) হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যে কোন ওয়েব সাইটের কিওয়ার্ডকে সার্চ ইঞ্জিনে র‍্যাংক করানো হয় । খুব সহজে যদি একটি উদাহরন দিয়ে বলিঃ আমরা সবাই কম বেশি google.com এ সার্চ করি আর গুগলে যখন কোন কিছু লিখে সার্চ করা হয় তখন গুগোল আমাদেরকে কিছু সার্চ রেজাল্ট দেখায় নিচের ছবিগুলোর মত ।

উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে “SEO কি” এইটা লিখে সার্চ করার পরে গুগুল আমাদেরকে কিছু সার্চ রেজাল্ট দেখিয়েছে । এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি সবচেয়ে আগে কোন রেজাল্টে ক্লিক করবেন ? প্রায় নিশ্চিতভাবে বলা যায় আপনি সবচেয়ে উপরের রেজেল্টটাতে ক্লিক কবেন অধিকাংশ ইউজারদের মত । অর্থাৎ গুগুলএর টপ পজিশনে থাকার করণে প্রথন লিংকটাতে সবচেয়ে বেশি ক্লিক পরবে । আর গুগুল সহ প্রতিটি সার্চ ইঞ্জিনের টপ পজিশনে আপনার Website যেকোন Keyword কে র‍্যাং করানোর প্রক্রিয়াই হল SEO । SEO করে টপ পজিশনে থাকা website এ সবচেয়ে বেশি ভিজিটর যাবে এটা আশা করি আপনি ইতিমধ্যেই বুঝে গেছেন । বাংলাদেশে SEO সার্ভিস প্রোভাইড করে এমন অনেক কোম্পানি রয়েছে যাদের সাথে তাল মিলিয়ে IMBD Agency এর SEO Service এই ইন্ড্রাস্ট্রিতে সফলতার সাথে বিচরন করছে ।

SEO সাধারণত তিন ধরণের হয়ে থাকে-  

  1. White hat SEO
  2. Gray Hat SEO
  3. black hat SEO


Search Engine marketing  (SEM)

Search Engine marketing  (SEM) হলো একটি ব্যাপক মার্কেটিং কৌশল যা প্রাথমিকভাবে আপনার ব্যবসায়  ট্রাফিক ড্রাইভ করবে । যাকে আমরা Paid সার্চ মার্কেটিং বলে থাকি। আপনার ব্যবসার গঠনশৈলীর উপর ভিত্তি করে সাধারনত এ ধরনের মার্কেটিং করা হয়। এক্ষেত্রে PPC (পে-পার-ক্লিক করুন) অথবা CPC  (ক্লিক পার ক্লিক ) মডেল ইত্যাদি মডেল নির্বাচন করা হয় । SEM সাধারনত বিভিন্ন প্ল্যাটফর্মে হয়ে থাকে। এর মধ্যে – Google Ads এবং বিং বিজ্ঞপ্তি (গুগল নেটওয়ার্কে), ইয়াহু বিং নেটওয়ার্ক বিজ্ঞপ্তি সবচেয়ে বেশি জনপ্রিয়। SEM বর্তমান Digital Marketing এর সব চেয়ে সাশ্রয়ী Onliine Marketing যা কিনা আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে সাহায্য করবে। 




Content marketing

যে কোন বিষয় অথবা বস্তু সম্পর্কে একটি সাজানো কন্টেন্ট তার মান বাড়াতে সাহায্য করে।  অনলাইনে আপনার কনটেন্ট, যেকোনপোস্ট কিংবা ফোরাম অথবা পণ্যের ডিসকাশনে যাতে আপনার টার্গেটেড কিওয়ার্ডের উপস্থিতি থাকে যাতে খুব সহজে আপনার টার্গেটেড পাঠক বা ক্রেতা আপনার পণ্যকে খুঁজে পেতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তাই সময় পর পর মাল্টিমিডিয়া কন্টেন্ট গুলোকে আপডেট করা উচিৎ। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্ট করার ক্ষেত্রে অটোমেটিক প্রক্রিয়া ব্যবহার করা উচিৎ। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনার বিষয়বস্তু কাস্টমাইজ করতে পারেন।

উদাহরণস্বরূপ বলা যায়, ইলেক্ট্রনিক পণ্যের  জন্য বিষয়বস্ত সহজ এবং সংক্ষিপ্ত হতে হবে। মনে রাখবেন, একটি কার্যকর কৌশল আপনার পাঠক বা ক্রেতা তৈরি করবে এবং তারা আপনার কাছ থেকে আরো তথ্য জানতে আগ্রহী হবে। একটি ভাল কন্টেন্ট তৈরি করতে পারলে আপনার ব্যবসা ব্র্যান্ডিং জন্য সবচেয়ে ভাল উপায় হবে। তাই Digital Marketing এ ভালো কন্টেন্টের প্রতি মনোযোগী হওয়া উচিত। 

Social Media Marketing(SMM) 

বিশ্বে মোট ইন্টানেট ব্যবহারকারীদের ৭৫% কোন না কোন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত।এই বিশাল অংশের মানুষের কাছে সহজে পৌঁছানোর জন্য Social Media Marketing(SMM) একটি কার্যকর পদ্ধতি। সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডিন, পিন্টারেস্ট ও বিভিন্ন সোশ্যাল  মিডিয়া ব্যবহার করে মার্কেটিং করাকে বুঝি। বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক আর ইউটিউব অনেক অনেক বেশি কার্যকরী এবং ফলপ্রসূ।

সারা পৃথিবীতে অনেক গুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। তার মধ্যে নির্দিষ্ট কিছু দেশে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া খুব বেশি জনপ্রিয়। যেমন- ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এসব দেশে  ইউটিউব, ইন্সটাগ্রাম, হোয়াটস অ্যাপ, ইমো, ভাইবার এই সোশ্যাল মিডিয়াগুলো খুব বেশি জনপ্রিয়। আবার আমেরিকান কান্ট্রিগুলোতে পিন্টেরেস্ট ও রেদ্দিট অনেক বেশি জনপ্রিয়, রাশিয়াতে ভিকে, স্তাম্বলআপন ও টুইটার অনেক বেশি জনপ্রিয়। আমার ফেসবুক এর মাধ্যমে যে মার্কেটিং করি তা ফেসবুক মার্কেটিং এর অন্তগত। ঠিক একইভাবে ইউটিউবে আমরা যে ভিডিও শেয়ার করে বা পোস্ট করে যে মার্কেটিং করি তা ইউটিউব মার্কেটিং এর অন্তগত। আপনি আপনার ওয়েবসাইট এর প্রোডাক্ট গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে শেয়ার করার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করতে পারেন ।সমগ্র পৃথিবী এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে । আপনি একটু চিন্তা করলে বোঝতে পারবেন আপনি লাস্ট কবে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করেন নি। তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এটার গুরুত্ব কতখানি। তাই Digital Marketing এ সোশ্যাল মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে আমূল পরিবর্তন সম্ভব। 

Digital Display Marketing

ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন গুলো তুলনামূলক কিছুটা ব্যয়বহুল । ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যনার , স্লাইড শো , ছবি বা ভিডিও আকারে বিজ্ঞাপন প্রদর্শণ করাকে ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং বলা হয়ে থাকে। এসব বিজ্ঞাপন দিতে ব্যয় বেশি হলেও এগুলো গ্রাহক আকৃষ্ট করতে বেশি সাহায্য করে। বর্তমানে LED Display এর মাধ্যমেও অনেকে Digital marketing করছে। আধুনিক এই যুগে ক্রেতা আকৃষ্ট করার জন্য Digital marketing ই হতে পারে সবচেয়ে উত্তম মাধ্যম। তাই আমরা মনে করি প্রপার মার্কেটিং এ ব্যবসার ৭০% সফলতা নিহিত।

Mobile Marketing

জিএসএমএর হিসাবে বিশ্বজুড়ে মুঠোফোন সংযোগ সংখ্যা বর্তমানে ৪৯২ কোটি। এর মধ্যে ৫০ শতাংশ বা ২৪৬ কোটি সংযোগ ব্যবহৃত হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। এটি ২০২০ সালে বেড়ে ৬৬ শতাংশ হবে।বর্তমান বিশ্বে স্মার্ট ফোন ব্যবহারের হার খুব দ্রুত বাড়ছে।মোবাইল ব্যবহার করে আরো বেশি সফলভাবে আপনার যেকোন পণ্যের  প্রচার ও বিক্রয় করতে পারেন দ্রুত সময়ে। Digital marketing এর বিশাল অংশ স্মার্টফোন কে কেন্দ্র করে হচ্ছে। 

মোবাইল মার্কেটিং এ বিভিন্ন ক্ষেত্র রয়েছে । তার মধ্যে অন্যতম- 

  1.   SMS Marketing 
  2.   MMS Marketing 

 

প্রতি  ৩ মিনিটে মোট ফোন ব্যবহারকারীর ৯৭% টেক্সট মেসেজ ওপেন করে  থাকে। প্রতি সেকেন্ডে ৫২০৮৩ টি টেক্সট মেসেজ আদান প্রদান হয়ে থাকে। ২৫% আন্তর্জাতিক মিডিয়া এবং মার্কেটং এক্সজিকিউটিভ তাদের প্রতিষ্ঠানের সমস্যাগুলো মোবাইলেরমাধ্যমে সমাধান করে থাকে। ৭০% মোবাইল ব্যবহারকারীরা তাদের কেনাকাটার জন্য মোবাইল ফোন ব্যবহার করে থাকে। এসবের ভিত্তিতে বলা যায় মোবাইল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর অন্যতম মাধ্যম। মোবাইল প্রযুক্তি যত আপডেট হচ্ছে মানুষের চাহিদাও তত আধুনিক হচ্ছে ।তাই ব্যবসায়ীক প্রচারণাকেও আপডেট করতে হবে।আর এর জন্য Digital Marketing হতে পারে সবচেয়ে সঠিক ও যুগান্তকারী সমাধান। Bulk SMS Marketing এর সাথে অনেকেই কম বেশি পরিচিত । কারণ আমাদের সকলের ফোনেই কম বেশি বিভিন্ন রকম অফারের এসএমএস এসে থাকে যা অদিকাংশ ক্ষেত্রেই বিরক্তিকর প্রায় সবার কাছে । তবে সঠিকভাবে SMS Marketing করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন । কি ধরনের SMS পাঠাতে হবে এবং সেটা মাস্কিং নাকি নন মাস্কিং হবে তা সঠিকভাবে আগে থেকেই প্লান করে নিতে হবে । অন্যথায় অনেকের মত আপনার টাকাও জলে ঢালার মত অবস্থা হবে ।


Email Marketing  

ইমেইল এর মাধ্যমে কোন পণ্য বা সার্ভিসের মার্কেটিং করাকে সাধারন ভাবে Email Marketing   বলা হলেও এর ক্ষেত্র টি বিশাল। ইমেইল মার্কেটিং হচ্ছে একটি সাজানো আর্টিকেল বা কন্টেন্ট এর মাধ্যমে গ্রাহকের কাছে পণ্যের গুণাগুণ তুলে ধরে, তাকে ওই পন্য ক্রয়ে আগ্রহী করে তোলা। এর  মাধ্যমে অল্প সময়ে গ্রাহকের কাছে পৌঁছে যাওয়া যায়। স্মার্ট ইমেইল প্রেরণের মাধ্যমে ব্যবসায় লাভবান হওয়া সম্ভব। 

Email Marketing  সাধারণত তিনটি ধাপে করা যেতে পারে- 

  1. Email Template
  2. Email Collection 
  3. Email Delivery

Email Template

প্রথমে  Email Marketing এর জন্য ইমেইল টেম্পলেট বানাতে হবে। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে, আপনার ইমেইলে যে পণ্যটি সম্পর্কে লিখবেন সেটি দেখতে কেমন হবে। তার উপর ভিত্তি করে সুন্দর শব্দ চয়নের মাধ্যমে ভালো আর্টিকেল বা কন্টেন্ট তৈরি করতে হবে যা পড়ে গ্রাহক যেন পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠে। আর এতে সাহায্য করতে একটি সন্দর রেসপন্সিভ ইমেইল টেমপ্লেট। 

Email Collection 

 Email Marketing এর অন্যতম একটি কাজ হলো প্রচুর পরিমাণ ইমেইল কালেক্ট করা। কারণ এই ইমেইল এড্রেসগুলোতেই আপনি পণ্য বা ব্যবসা  সম্পর্কে আপনার বক্তব্য গ্রাহকের কাছে পাঠাবেন এবং ক্রয় করার জন্য উৎসাহিত করবেন। যত বেশি ইমেইল সংগ্রহ করা যাবে বিক্রির সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে । তবে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ইমেইল টি পাঠাতে হবে। 

Email Delivery

Email Marketing by IMBD Agency

ইমেইল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ  ধাপ হলো ইমেইল ডেলিভারী করা। ইমেইলগুলো ডেলিভারী করার  জন্য SMTP (simple mail transfer protocol) সার্ভার প্রয়োজন হয় । সাধারন ভাবে আমরা মেইল পাঠানো জন্য যে সাইটগুলো ব্যবহার করি যেমন Verizon, Comcast, AOL, Gmail, Yahoo, GoDaddy, Earthlink ইত্যাদি। এই সাইটগুলো আপনাকে বেশি পরিমাণ মেইল একদিনে পাঠাতে দিবে না। অথচ আপনাকে হয়তো প্রতিদিন হাজার হাজার মেইল বা লক্ষ মেইলও পাঠাতে হতে পারে । তাই নিজে SMTP সার্ভার কিনে সেটআপ করে যত ইচ্ছা পাঠাতে পারবেন। একজন সফল ও ভালো মানের ইমেইলে মার্কেটার হতে হলে অবশ্যই আপনার একটি ভালো মানের SMTP সার্ভার প্রয়োজন হবে। 

প্রপার  Email Marketing হতে পারে কম খরচে ব্যপক Digital Marketing এর সবচেয়ে বড় উদাহরণ। 


Affiliate Marketing

Affiliate Marketing কে  সাধারণ ভাবে বলা যায় অন্যের প্রডাক্ট মার্কেটিং করা । অন্যর পণ্য বিক্রি করে যে কমিশন পাওয়া যায় সে কমিশনকে অ্যাফিলিয়েট কমিশান বলে। যেমন আমার দোকানের মাল আপনি প্রচার প্রচারনা করে বিক্রি করলেন। তার বিনিময়ে আপনাকে কিছু কমিশান দিলাম । সারা বিশ্বে হাজার হাজার কোম্পানি অ্যাফিলিয়েট অপশন রাখার ফলে তাদের প্রচুর প্রোডাক্ট  বিক্রি হয় এবং হাজার হাজার মার্কেটার এই প্রডাক্ট বিক্রি করে কমিশন নিচ্ছে । Amazon, Alibaba Themeforest, ebey, সহ প্রায় সব বড় বড় কম্পানি অ্যাফিলিয়েট কমিশান দিয়ে থাকে। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Amazon affiliate. অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন ভাবে করা যায়।

এই সব ছাড়াও Digital Marketing এর ক্ষেত্র আরো ব্যপক ও বিশাল। Digital World এর Digital সব প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব প্রতিনিয়িত এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিটি মাধ্যমে সফলতার জন্য প্রয়োজন সঠিক নিয়ম মেনে কাজ করা। Digital Marketing এর প্রতিটি সেক্টরের জন্য রয়েছে ভীন্ন ভীন্ন কৌশল। এসবের ভিত্তিতে আমাদের  imed দিচ্ছে প্রপার ডিজিটাল মার্কেটিং এর নিশ্চয়তা। 

👉যে কোন ধরনের অনলাইন সেবা সম্পর্কে জানতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে শতভাগ চেষ্ঠা করবো।


🕵️#আমাদের সার্ভিস সূমহ :

👉সকল প্রকার অনলাইন আবেদন।
👉 কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার
👉 কম্পিউটার অ্যাক্সেসরিজ
👉 মোবাইল সার্ভিসিং
👉 মোবাইল হ্যান্ডসেট
👉 মোবাইল অ্যাক্সেসরিজ
👉 ফটোতোলা
👉 ভিডিও গ্রাফিক্স
👉 গ্রাফিক্স ডিজাইন
👉 কম্পিউটার কম্পোজ
👉 ফটোকপি
👉 মোবাইল ব্যাংকিং
👉 ডিজিটাল মার্কেটিং
👉 Google লোকেশন setup ও প্রমোশন।
 👉অনলাইন service প্রমোশন ।            


🌎 গাজী আইসিটি সলিউশন। 

    জনতা বাজার, আদর্শ সদর, কুমিল্লা।
 ✅ মোবাইল📲01768041835
 ✅ হোয়াটসঅ্যাপ : 01303232145
E mail: gaziict.bd@gmail.com


Wednesday, July 21, 2021

গাজী আইসিটি সলিউশন এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।

 গাজী আইসিটি সলিউশন এর পক্ষ থেকে সবাইকে ঈদুল- আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন















👉যে কোন ধরনের অনলাইন সেবা সম্পর্কে জানতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে শতভাগ চেষ্ঠা করবো।


🕵️#আমাদের সার্ভিস সূমহ :

👉সকল প্রকার অনলাইন আবেদন।
👉 কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার
👉 কম্পিউটার অ্যাক্সেসরিজ
👉 মোবাইল সার্ভিসিং
👉 মোবাইল হ্যান্ডসেট
👉 মোবাইল অ্যাক্সেসরিজ
👉 ফটোতোলা
👉 ভিডিও গ্রাফিক্স
👉 গ্রাফিক্স ডিজাইন
👉 কম্পিউটার কম্পোজ
👉 ফটোকপি
👉 মোবাইল ব্যাংকিং
👉 ডিজিটাল মার্কেটিং
👉 Google লোকেশন setup ও প্রমোশন।
 👉অনলাইন service প্রমোশন ।            

🌎 গাজী আইসিটি সলিউশন। 
      জনতা বাজার, আদর্শ সদর, কুমিল্লা।
 ✅ মোবাইল📲01768041835
 ✅ হোয়াটসঅ্যাপ : 01303232145
E mail: gaziict.bd@gmail.com


💬 https://www.facebook.com/gaziictsolution

       https://gaziictbangladesh.blogspot.com/

🟩 Email: gaziict.bd@gmail.com

#gaziictLocation: https://goo.gl/maps/Rm73QEtpbYpdN7iD8

🔍 On Goggle Gazi ICT Solution

#gaziictsolution
#gaziict 
#gaziictservice
#Jonatabazer
#গাজীআইসিটিসলিউশন
#গাজীআইসিটি
#গাজী আইসিটি সলিউশন
#গাজী আইসিটি 
#গাজী আইসিটি সার্ভিস

Thursday, July 8, 2021

করোনার টিকা পেতে নিবন্ধন করবেন যেভাবে । post by Gazi ICT Solution ( গাজী আইসিটি সলিউশন ), করোনার টিকা নিতে আগ্রহীদের অনলাইন নিবন্ধন করা হয়।https://www.facebook.com/gaziictsolution

 

করোনার টিকা পেতে নিবন্ধন করবেন যেভাবে





দেশের মানুষকে অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে করোনার টিকাদান কর্মোদ্যোগের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। সেখানে অনলাইন নিবন্ধন করার জন্য তৈরি করা অ্যাপ কীভাবে ব্যবহার করতে হবে, তা দেখানো হয়।

অ্যাপ ব্যবহার করে নিবন্ধন শেষ হলে একটি কার্ড ইস্যু হবে নিবন্ধনকারীর নামে। এই কার্ড সুবিধামতো জায়গা থেকে নিবন্ধনকারী প্রিন্ট করতে পারবেন। টিকা গ্রহণের দিন ওই কার্ড কেন্দ্রে আনতে হবে। আর কোন দিন টিকা নিতে হবে, তা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে অনলাইনে নিবন্ধনের বিকল্প হিসেবে অগ্রাধিকার পাওয়া মানুষের তালিকা তৈরি করতে উপজেলা, জেলা ও সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

যেভাবে নিবন্ধন

করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকেও সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।

সেখানে গিয়ে ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করে প্রথমে ধরন নির্বাচন করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ (এনআইডি অনুযায়ী) দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নিবন্ধন করা যাবে না। ১৮ বছরের কম বয়সীরাও নিবন্ধন করতে পারবে না।

তথ্যগুলো ঠিকমতো দিলে বাংলায় ও ইংরেজিতে নাম দেখাবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। দীর্ঘমেয়াদি রোগ বা কো-মরবিডিটি থাকলে সেটা বলতে হবে। টিকা গ্রহণকারীর পেশা এবং কোভিড-১৯ সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে তিনি জড়িত কি না, সেটি বলতে হবে।

সবশেষে টিকা গ্রহণকারীর বর্তমান ঠিকানা ও কোন কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, সেটি দিলে নিবন্ধন সম্পন্ন হবে।

টিকাকেন্দ্রে টিকা নেওয়া
প্রথমে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপের ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ দিয়ে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নিবন্ধনের সময় দেওয়া মুঠোফোনের নম্বরে এসএমএসের মাধ্যমে ওটিপি (ওভার দ্য ফোন) কোড দিয়ে ‘ভ্যাকসিন কার্ড ডাউনলোড’ বাটনে ক্লিক করলে টিকা কার্ড ডাউনলোড হবে।

এসএমএসের মাধ্যমে পাওয়া টিকা গ্রহণের তারিখে নির্দিষ্ট টিকাকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে টিকা নেওয়া যাবে। এ সময় টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। কোভিড-১৯ টিকার দুটি ডোজ নেওয়ার পর সুরক্ষা ওয়েব পোর্টাল থেকে টিকা সনদ সংগ্রহ করা যাবে।

সরকারের পরিকল্পনা

আগামী ছয় মাসে তিন কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। জনপ্রতি দুটি করে মাসে ৫০ লাখ ডোজ টিকার প্রয়োজন হবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এরই মধ্যে দেশে এসেছে। ২১ জানুয়ারি ভারত ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে। আর ২৫ জানুয়ারি সোমবার, ভারত থেকে কেনা ৫০ লাখ ডোজ দেশে এসেছে।

২৭ জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হবে। ওই দিন বেলা সাড়ে তিনটায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে প্রথম আলোকে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রথম দিন মোট ২০ জনকে টিকা দেওয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অনুষ্ঠানটি বিটিভি সরাসরি প্রচার করবে।


এখানে করোনার টিকা নিতে আগ্রহীদের অনলাইন নিবন্ধন করা হয়।

👉যে কোন ধরনের অনলাইন সেবা সম্পর্কে জানতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে শতভাগ চেষ্ঠা করবো।

🕵️#আমাদের সার্ভিস সূমহ :


  • 👉সকল প্রকার অনলাইন আবেদন।
  • 👉 কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার
  • 👉 কম্পিউটার অ্যাক্সেসরিজ
  • 👉 মোবাইল সার্ভিসিং
  • 👉 মোবাইল হ্যান্ডসেট
  • 👉 মোবাইল অ্যাক্সেসরিজ
  • 👉 ফটোতোলা
  • 👉 ভিডিও গ্রাফিক্স
  • 👉 গ্রাফিক্স ডিজাইন
  • 👉 কম্পিউটার কম্পোজ
  • 👉 ফটোকপি
  • 👉 মোবাইল ব্যাংকিং
  • 👉 ডিজিটাল মার্কেটিং
  • 👉 Google লোকেশন setup ও প্রমোশন।
  •  👉অনলাইন service প্রমোশন ।            

গাজী আইসিটি সলিউশন 

🌎 গাজী আইসিটি সলিউশন। 
      জনতা বাজার, আদর্শ সদর, কুমিল্লা।
 ✅ মোবাইল📲01768041835
 ✅ হোয়াটসঅ্যাপ : 01303232145
E mail: gaziict.bd@gmail.com


💬 https://www.facebook.com/gaziictsolution
       https://gaziictbangladesh.blogspot.com/
🟩 Email: gaziict.bd@gmail.com
#gaziictLocation: https://goo.gl/maps/Rm73QEtpbYpdN7iD8
🔍 On Goggle Gazi ICT Solution
#gaziictsolution
#gaziict 
#gaziictservice
#Jonatabazer





Sunday, July 4, 2021

বিশ্লেষণ মতে ফেসবুকে পোস্ট করার আদর্শ সময় কখন। ধন্যবাদান্তে গাজী আইসিটি সলিউশন। #gaziit

 "Facebook"ফেসবুকের পোস্ট করার আদর্শ সময় কোনটি ? রাতে নাকি দিনে? সকালে নাকি বিকালে ?



এ প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দেওয়া কঠিন। এবং ফেসবুক কর্তৃপক্ষ যে এ ব্যাপারে মুখ খুলবে না, সেইটা তো জানা কথা। তাই চলুন, আমরা গবেষণা এবং জরিপে মনোনিবেশ করি ।

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে হুটস্যুটের প্রতিবেদন। 

প্রতিষ্ঠানটি, বিপণন ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনা সেবা দিয়ে থাকে। তারা ৩০ হাজার পোস্ট বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেছে সপ্তাহে বিশেষ কোনো দিন বা দিনের বিশেষ কোনো সময়ে পোস্ট করলে এনগেজমেন্ট বেশি হয় কি না। আমরা ধরে নিতে পারি, তারা মার্কিন ব্যবহারকারীদের পোস্ট বিশ্লেষণ করে দেখেছেন। যা আমাদের ক্ষেত্রেও অনেকাংশে প্রযোজ্য। তবে দেশের প্রাকৃতিক ও সার্বিক অবস্থার ওপরেও অনেকটা নির্ভর করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আদর্শ সময় ।

  • হুটস্যুটের ভাষ্যমতে, যেকোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আদর্শ সময় হলো মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টায়।

  • শুধু ফেসবুকের কথা যদি বলি, তবে সেরা সময় হলো মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।


Saturday, July 3, 2021

মোবাইল ফোন অথবা কম্পিউটারকে হ্যাকারদের থেকে সুরক্ষিত রাখতে, জেনে নিন ১০ টি অসাধারণ টিপস। #Gaziict #gaziit

বিশ্বের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টম হল অ্যান্ড্রয়েড (Android)। বাজারে সব থেকে বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার রয়েছে, এবং সেই কারণেই হ্যাকাররা খুব সহজেই এই অপারেটিং সিস্টেম হ্যাক করতে পারে।

 পাশাপাশিই Android Phone-এর সুবক্ষা নিয়ে পর পর প্রশ্ন উঠছে। আপনিও যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন এবং তার সেফটি নিয়ে চিন্তা করছেন তবে আসুন দেখে নেওয়া যাক ফোনকে সুরক্ষিত রাখতে কী কী করবেন?



পিন/পাসওয়ার্ডের সাহায্যে ডিভাইসের স্ক্রিন লক করুন

স্মার্টফোনটি হ্যাকারদের থেকে বাঁচানোর সবথেকে ভাল উপায় হল স্ক্রিন লক করে রাখা। তার জন্য জরুরি ফোনে পাসওয়ার্ড বা পিন দিয়ে রাখা। পিন বা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন যে হ্যাকার যাতে কোনও মতে অনুমান করতে না পারেন যে, আপনার ফোনের পাসওয়ার্ড কী হতে পারে! পাসওয়ার্ড শক্ত দেওয়া উচিত।



ফোনে অ্যাপস লক করে রাখা ।
ফোনে পাসওয়ার্ড দিলেই হবে না, বরং ফোনে ইনস্টাল রাখা অ্যাপসগুলিও লক করে রাখতে হবে। বিশেষ করে মোবাইলে থেকে ব্যাংক অ্যাপস, মোবাইল ওয়ালেট এবং অনলাইন শপিং অ্যাপগুলি শক্ত পাসওয়ার্ড দিয়ে রাখুন। বেশ কিছু স্মার্টফোন রয়েছে, যেগুলিতে বিল্ট-ইন অ্যাপ লকিং ফাংশন থাকে।



টু ফ্যাক্টর অথেনটিকেশন
গুগল (Google), Facebook ও অন্যান্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন (Two Factor Authentication) ব্যবহার করুন।




অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন

ফোনকে সুরক্ষিত রাখতে নিয়মিত ফোন পরীক্ষা করতে হবে। ফোনে এমন অনেক অ্যাপ ইনস্টল করা থাকে যা খুব কম বা কখনই ব্যবহার করা হয় না। ফোন থেকে এই অ্যাপগুলি ডিলিট করে ফেলুন। এর মধ্যে অনেক অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে নিজেই রান হতে থাকে এবং আপনার ব্যক্তিগত তথ্য পাচার করতে থাকে।




আননোন অ্যাপ ইনস্টল বন্ধ করুন

আপনার ফোনের সেটিংসে গিয়ে "ইনস্টল আ কিননোন অ্যাপ" অপশন বন্ধ করে দিতে হবে। এই সেটিংসটি করে দিলে ফোনে কোনও APK ফাইল ডাউনলোড করা যাবে না। পাশাপাশিই অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হতে পারবে না।



প্লে স্টোর থেকেই ডাউনলোড করবেন 
অ্যান্ড্রয়েড অ্যাপ ফোনে কোনও অ্যাপ ইনস্টাল করার আগে দেখে নেবেন যে সেটা আসল কি না। অ্যান্ড্রয়েড ফোনে শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করবেন। অন্য কোন থার্ড পার্টি স্টোর অথবা ওয়েবসাইট থেকে APK ফাইল ডাউনলোড করে অ্যাপ ইনস্টল করবেন না।



অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করুন
আপনার ফোনে অ্যান্টি ভাইরাস অ্যাপ রাখুন এবং সেই অ্যান্টি ভাইরাস অ্যাপটি ডাউনলোড করার আগে ভালো ভাবে তার রেটিং জেনে নিন। জেনে রাখুন, অ্যান্টিভাইরাস অ্যাপ যেমন আপনার ফোনে ম্যালওয়্যার-ভাইরাসের হানা রুখে দিতে পারে, তেমনই আবার আপনার ফোন থেকে হ্যাকারদেরও কোনও তথ্য চুরি করার সুযোগ দেয় না।



পার্মিশন ম্যানেজার
ফোনে থাকা প্রতিটি অ্যাপ কিছু না কিছু তথ্য ব্যবহারের পার্মিশন চায়। ফোনের সেটিংসে গিয়ে অ্যাপগুলিকে দেওয়া পার্মিশন একবার দেখে নিন। কোন অ্যাপ অপ্রয়োজনীয় পার্মিশন চাইলে সেই পার্মিশন বন্ধ করুন। এমন অনেক অ্যাপ থাকে ফোনে যা আপনার ফোনের পার্মিশন নিয়ে আপনার ব্যক্তিগত তথ্য স্টোর করে।



প্রয়োজন ছাড়া ওয়াই ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন
ফোনের ওয়াই ফাই ও ব্লুটুথ প্রয়োজন না হলে বন্ধ করে রাখা উচিত। প্রায় সময় শোনা যায় যে Android Phone ইউজারের তথ্য ওয়াই ফাই ও ব্লুটুথ এর মাধ্যমে চুরি করা হয়েছে।




পাবলিক WI-FI এড়িয়ে চলুন
অ্যান্ড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখতে কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন। এর মধ্যে একটি হল পাবলিক Wi-Fi এড়িয়ে চলা। যতটা পারবেন পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলা উচিত। কারণ পাবলিক Wi-Fi সুরক্ষিত কী না,সেটা Wi-Fi প্রোভাইডারও বলতে পারবে না। এছাড়া নিশ্চিত করবেন যে আপনার ফোন কোনও Wi-Fi-এর সঙ্গে যেন অটোমেটিক্যালি কানেক্টেড না হয়ে যায়।

ফাইন্ড মাই ডিভাইস (FIND MY DEVICE)
ফোন চুরি হওয়ার হাত থেকে বাঁচাতে ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করা উচিত। ফোন হারিয়ে গেলে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে।


ভুলেও ফোন রুট করতে যাবেন না
ভুলেও আপনার স্মার্টফোন কখনও রুটিং করবেন না। অ্যান্ড্রয়েড ফোনে রুটিং করার অর্থই হচ্ছে অপারেটিং সিস্টেম আনলক করা, যাতে আপনি আনঅ্যাপ্রুভড অ্যাপস ইনস্টল করতে পারেন, অযাচিত ব্লোডওয়্যার ডিলিট করা, OS আপডেট করা, যা ইচ্ছে তাই কাস্টোমাইজ করা। এসব করে নিজের অজান্তেই হ্যাকারদের সুযোগ করে দিচ্ছেন।



🌎 গাজী আইসিটি সলিউশন।   

 জনতা বাজার, আদর্শ সদর, কুমিল্লা

 মোবাইল :  01303232145


👉যে কোন ধরনের অনলাইন সেবা সম্পর্কে জানতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে শতভাগ চেষ্ঠা করবো।

🕵️#আমাদের সার্ভিস সূমহ :

👉সকল প্রকার অনলাইন আবেদন।
👉 কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার
👉 কম্পিউটার অ্যাক্সেসরিজ
👉 মোবাইল সার্ভিসিং
👉 মোবাইল হ্যান্ডসেট
👉 মোবাইল অ্যাক্সেসরিজ
👉 ফটোতোলা
👉 ভিডিও গ্রাফিক্স
👉 গ্রাফিক্স ডিজাইন
👉 কম্পিউটার কম্পোজ
👉 ফটোকপি
👉 মোবাইল ব্যাংকিং
👉 ডিজিটাল মার্কেটিং
👉 Google লোকেশন setup ও    প্রমোশন।
 👉অনলাইন service প্রমোশন ।

 ✅  মোবাইল📲01768041835
 ✅ হোয়াটসঅ্যাপ : 01303232145
💬  https://www.facebook.com/gaziictsolution
       https://gaziictbangladesh.blogspot.com/
🟩  Email: gaziict.bd@gmail.com

Location: https://goo.gl/maps/Rm73QEtpbYpdN7iD8

🔍 On Goggle Gazi ICT Solution

#gaziictsolution
#gaziict 
#gaziictservice
#Jonatabazer









১১ টি বিধিনিষেধ I করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে সারাদেশে আরোপ হচ্ছে বিধিনিষেধ।

  ক রোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সারাদেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে সরকার। মোট ১১ টি বিষয়র উপর এই বিধিনিষেধ জারি করা ...