Monday, June 28, 2021

মোবাইলের বৈধতা যাচাই করবেন যেভাবে | Gazi ICT Solution ( গাজী আইসিটি সলিউশন ) কুমিল্লা, বাংলাদেশ। মোবাইল: 01303232145

 

 মোবাইল হ্যান্ডসেট কেনার আগে আইএমইআই (IMEI) নম্বরের মাধ্যমে মোবাইল সেটটির বৈধতা যাচাই করার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে কেনার রশিদ সংগ্রহ ও তা সংরক্ষণ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২৬ জুন) বিটিআরসি বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট কেনার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিটিআরসি তরঙ্গ বিভাগের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD <space> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: KYD 12345789012345


উল্লেখ্য, মোবাইলের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#06# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের IMEI নম্বর জানা যাবে। নকল বা ক্লোন IMEI সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে ন্যাশনাল ইকুপমেন্ট আইডেন্টি রেজিস্টারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে


google news

মোবাইলের বৈধতা যাচাই করবেন যেভাবে

মোবাইল হ্যান্ডসেট কেনার আগে আইএমইআই (IMEI) নম্বরের মাধ্যমে মোবাইল সেটটির বৈধতা যাচাই করার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে কেনার রশিদ সংগ্রহ ও তা সংরক্ষণ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২৬ জুন) বিটিআরসি বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট কেনার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিটিআরসি তরঙ্গ বিভাগের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD <space> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: KYD 12345789012345

উল্লেখ্য, মোবাইলের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#06# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের IMEI নম্বর জানা যাবে। নকল বা ক্লোন IMEI সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে ন্যাশনাল ইকুপমেন্ট আইডেন্টি রেজিস্টারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে।

আগামী ১ জুলাই থেকে দেশে প্রথমবারের মতো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করে সব অবৈধ ও নেটওয়ার্কের বাইরে থাকা মোবাইল ফোন শনাক্তের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কাজ শুরু হবে। বিটিআরসি এনইআইআর পদ্ধতির মাধ্যমে দেশে নেটওয়ার্কের বাইরে থাকা ও অবৈধ মোবাইল ফোন শনাক্ত করবে। আর চালু থাকা ও বৈধভাবে কেনা সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট কোড দেওয়া শুরু হবে। মূলত ওই কোডটাই মোবাইল ফোনটির মূল চাবিকাঠি। নির্দিষ্ট ওই কোড ছাড়া মোবাইল সেটটি চালু হবে না। এ পদ্ধতিটি কার্যকর হলে মোবাইল হ্যান্ডসেট হারিয়ে গেলে অথবা চুরি হলে অন্য কেউ ওই মোবাইল সেটটি ব্যবহার করতে পারবে না।


আগামী ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তরঙ্গ বিভাগ। আগামী তিন মাস পরীক্ষামূলক পরিচালনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে পদ্ধতিটি গ্রাহক পর্যায়ে চালু হবে।


#gatiict 

#gaziictsolutiom

#gaziictservice

#গাজী আইসিটি সলিউশন#

#গাজী আইসিটি

#comillaict #কুমিল্লা আইসিটি #gaziit solution ।


বৃহস্পতিবার (২৪ জুন) বিটিআরসি’র তরঙ্গ বিভাগ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে। 


বিটিআরসি’র তরঙ্গ বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম ঢাকা পোস্টকে বলেন, আগামী ১ জুলাই এনইআইআর পদ্ধতি উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ওইদিন থেকেই দেশে আর অবৈধভাবে আসা ও নেটওয়ার্কের বাইরে থাকা মোবাইল ফোন কেউ ব্যবহার করতে পারবেন না। তবে নেটওয়ার্কের বাইরে থাকা উপহার পাওয়া মোবাইল সেট নিবন্ধন করে চালু করা যাবে।


তিনি বলেন, ১ জুলাই এরপর অবৈধভাবে আসা ফোনগুলো চিহ্নিত করা হবে। আমরা পরীক্ষামূলক আগামী তিন মাস পদ্ধতিটি নিয়ে কাজ করব। এ সময়ে মোবাইল হ্যান্ডসেটগুলো নিবন্ধনের সময় থাকবে। এসব মোবাইল হ্যান্ডসেট চালু করতে হলে প্রত্যেককে আমাদের পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে এসব মোবাইল বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এটি পরীক্ষামূলক তিন মাস চলবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।


ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম বলেন, আমি আবারও বলছি, তিন মাস পর্যন্ত সব কিছু পরীক্ষামূলকভাবে চলবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে তিন মাস পর। যারা মোবাইল উৎপাদন করছে ও বৈধভাবে আমদানি করছে তারা এমইআই নম্বর বিটিআরসিতে জমা দেয়। সুতরাং বৈধভাবে কেনা বা সংগ্রহ করা কোনো মোবাইল ফোন সেট ব্যবহার নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না।

Computer hardware and software
Jonotabazar, adorash Sadar, Comilla
Mobile: 01303232145
Email: gaziict.bd@gmail.com

গাজী আইসিটি সলিউশন
জনতাবাজার, আদর্শ সদর, কুমিল্লা
মোবা: 01303232145
Email: gaziict.bd@gmail.com




এইচএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণ বিজ্ঞপ্তি | HSC Form Fill-up 2021 । সংগ্রহ করেছেন : Gazi ICT Solution ( গাজী আইসিটি সলিউশন )

 এইচএসসি পরীক্ষা: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তবে HSC Exam Form Fill-up 2021 স্থগিত করা হয়েছে।

HSC Form Fill-up 2021: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি


২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার অনলাইন ফরম পূরণের জন্য সময়মূচী ঘোষণা করেছে।


বোর্ডের বিজ্ঞপ্তিতে ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে এবং Online eFF পূরণের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।


এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে ফি আদায় করতে পারবে না বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড।


তবে ফরমপূরণ শুরু না হতেই ২৭ জুন করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য, বোর্ডের এইচএসসি ফরম পূরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।



২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণ স্থগিত করা হয়েছে। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে ঢাকা বোর্ড ফরমপূরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করে।


২৭/০৬/২০২১ ক্রি. তারিখে প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়।


সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এর আগের এক বিজ্ঞপ্তিতে এইচএসসি’র ফরমপূরণ ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিলো।



Computer hardware and software
Jonotabazar, adorsho Sadar, Comilla
Mobile: 01303232145
Email: gaziict.bd@gmail.com

গাজী আইসিটি সলিউশন
জনতাবাজার, আদর্শ সদর, কুমিল্লা
মোবা: 01303232145
Email: gaziict.bd@gmail.com

Tuesday, June 22, 2021

যে ১০টি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয়! Gazi ICT Solution | গাজী আইসিটি সলিউশন।

 

Welcome to গাজী আইসিটি সলিউশন | 
যে ১০টি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয়! 

Gazi ICT Solution | গাজী আইসিটি সলিউশন,জনতাবাজার, আদর্শ সদর, কুমিল্লা,মোবা: 0130323214 

Email gaziict.bd@gmail.com

ছাত্রজীবনকে বলা যায় জীবন গঠনের উপযুক্ত সময়। কেননা এই সময়টাতে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি এমনকিছু গুণ ও দক্ষতা অর্জন করে থাকে, যা সারাজীবন তাদের কাজে লাগবে। বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ৷ কম্পিউটার ছাড়া আজকাল সবকিছু একেবারেই অচল বলা চলে৷ কী করা যায় না কম্পিউটার দিয়ে? অফিসের কাজ থেকে শুরু করে আউটসোর্সিং, স্কুলের সায়েন্স প্রোজেক্ট বানানো, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি, কলেজের প্রেজেন্টেশনসহ অনেক কিছুই কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব। আর কম্পিউটারের কিছু নির্দিষ্ট স্কিল অর্জন করতে পারলে তুমি তোমার সহপাঠীদের তুলনায় এগিয়ে থাকবে কয়েকশো গুণ!


কিন্তু এইসব স্কিল শিখতে চাইলে সাথে থাকা লাগবে ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংযোগ তোমাকে পুরো পৃথিবীর নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। এতে করে তোমার কাজ হয়ে উঠবে আরো সহজ ও মজাদার! পরীক্ষার আগে পড়া যেমন জরুরি, তেমনি চাকরিতে ঢোকার আগে কিছু কম্পিউটার স্কিল থাকাও প্রয়োজন।


তাই বিদ্যালয়ের অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি আজকাল শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার নলেজ থাকাটাও জরুরি। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা এখন যেকোনো চাকরির জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ইচ্ছা, দক্ষতা এবং আইটি টুলস শিক্ষার্থীদের ব্যক্তিগত ও কর্মজীবনে বেশ ভাল প্রভাব ফেলে, কিন্তু কেন কোনো বিষয়ের উপর দক্ষতা থাকা জরুরি? চলুন জেনে আসা যাক।

বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা:

মোবাইলে আমরা সবাই আরামসে টাইপ করতে পারলেও কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে একনাগাড়ে টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। টাইপ করার সাধারণ নিয়ম হচ্ছে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ এবং বাংলা ২৫টি শব্দ টাইপ করতে পারতেই হবে।


আমাদের প্রায়শই বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য একজন টাইপিস্টের কাছে শরণাপন্ন হই। কিন্তু আমরা নিজেরাই যদি ভালোভাবে টাইপ করতে পারি, তাহলে বাইরের কাউকে দিয়ে টাইপ করানোর প্রয়োজন হবে না। এতে করে নিজের অর্থ এবং সময়- দুটোই বাঁচবে। এছাড়া তথ্য প্রযুক্তির এই যুগে টাইপিং ছাড়া কোন চাকরি কিংবা ব্যবসায় ভাল করা সম্ভব নয়। কেননা, যোগাযোগ রক্ষায় ই-মেইল লেখা থেকে শুরু করে অন্যান্য সবা কাজেই কম্পিউটার এবং টাইপিং প্রয়োজন। তাই আমরা যদি নিজেরাই টাইপিং দক্ষতাটা অর্জন করে ফেলি, তাহলে নিজেদেরকে কোনো ঝামেলাই পোহাতে হবে না!



এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি সহজেই টাইপিংয়ের উপর একটি ফ্রি কোর্স করতে পারবে। শুধু সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে দিতে হবে, যদি তুমি সার্টিফিকেট নিতে চাও তাহলেই।  


ডকুমেন্ট তৈরি:

কম্পিউটারের মাধ্যমে ডক ফাইল তৈরি করা হলো আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কম্পিউটার স্কিল। মাইক্রোসফট ওয়ার্ড ও গুগল ডকের মাধ্যমে খুব সহজেই এবং বিনামূল্যে ফাইল তৈরি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড হলো বিশ্বের বহুল ব্যবহৃত ডকুমেন্ট তৈরির সফটওয়্যার। ৯০% মানুষ নিজেদের কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে।


ডকুমেন্ট ফাইলে শব্দ বড়-ছোট করা, হাইপার লিংক তৈরি করা, শব্দ বোল্ড, ইটালিক বিভিন্ন ফন্টে আনা, প্যারাগ্রাফ করা সহ আরো অসংখ্য ছোটখাটো স্কিল শিখে নেয়া খুব জরুরি। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে প্রেজেন্টেশন ও নোট খুব সহজেই তৈরি করা যায়।  


গুগল এবং Office 365 অনলাইনেও ব্যবহার করা যায়। ফলে শুধু কম্পিউটারই নয়, এর মাধ্যমে মোবাইলেও যখন তখন লেখা এবং ফাইল এডিট করা যাবে। গুগল ডকে একই ফাইলে একাধিক মানুষের এক্সেস থাকলে তারা এডিটও করতে পারবে।


গাণিতিক সমস্যাবলী এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দক্ষতা:

যখন কেউ গাণিতিক সমস্যা কিংবা কোনো হিসাব-নিকাশের কথা বলে, তখন মাথায় আসে মাইক্রোসফট এক্সেল এর নাম। মাইক্রোসফট এক্সেল মূলত হলো একধরণের স্প্রেডশিট। সেখানে বিভিন্ন ধরণের টেবিলের মাধ্যমে কোনোকিছুর পরিসংখ্যান দেখানো হয়। যেমন: শেয়ার বাজারের সূচক, অফিসের কর্মীদের কাজে আসার সময়সূচী, শিক্ষার্থীদের মার্কশিট ইত্যাদি। এই স্কিল অর্জনের মাধ্যমে তুমি খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবে। আর বর্তমান আইসিটি খাতে ডাটা এন্ট্রির মতন কাজগুলোর চাহিদা কিন্তু প্রচুর। এই কম্পিউটার স্কিলটি তাই বিভিন্ন কাজে আসতে পারে!


প্রেজেন্টেশনে দক্ষতা:

প্রোজেক্ট ডিসপ্লে এবং প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে সেই দুইটি সফটওয়্যার আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে, তা হলো গুগল স্লাইড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই দুইটি সফটওয়্যার প্রায় একই উদ্দেশ্যে ব্যবহার করা হলেও এদের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে রয়েছে অসংখ্য টুলস, যার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে পারবে। আর গুগল স্লাইডে খুব বেশি টুল না থাকলেও চটজলদি প্রেজেন্টেশন তৈরির কাজে এর কিন্তু জুড়ি মেলা ভার!


দু’টিতেই রয়েছে অসংখ্য স্লাইড তৈরি করার অপশন। সেই সাথে ছবি অ্যাটাচ করা যায়, মিউজিক অ্যাড করা যায়, থিম পালটানো যায়, ফন্ট চেঞ্জ করার পাশাপাশি এর কালার ও সাইজেও পরিবর্তন আনা যায়। বর্তমান সময়ে তাই এই কম্পিউটার স্কিলটি তোমার থাকতেই হবে!


গ্রাফিক্স ডিজাইনিং:

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বছর জুড়েই কোনো না কোনো ইভেন্টের আয়োজন করা হয়৷ ইভেন্টের প্রচারণার জন্য প্রয়োজন ম্যাগাজিন, ব্যানার ও পোস্টার৷ আর তুমি যদি কম্পিউটারে এডোবি ফটোশপ আর এডোবি ইলাস্ট্রেটর ব্যবহারে পারদর্শী হয়ে থাকো, তাহলে তোমাকে আর ঠেকায় কে? এসব কাজের জন্য সবার আগে কিন্তু তোমাকেই ডাকা হবে!

আজকাল যেকোনো কাজের জন্য এমন মানুষদের রিক্রুট করা হচ্ছে, যাদের ফটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে অন্তত সাধারণ জ্ঞানটুকু আছে। তাই বোঝা যাচ্ছে যে আজকাল এই দুটি সফটওয়্যারের কাজে পারদর্শী মানুষের চাহিদা কেমন। এগুলো ব্যবহারের মাধ্যমে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে। সেই সাথে ক্যারিয়ার গঠনের বিভিন্ন পথ খুলে যায়। আমাদের জীবনে ফটোশপের নানা ব্যবহার রয়েছে। যা ক্যারিয়ার তৈরি ছাড়াও পার্টটাইম চাকরি খুঁজে পাওয়ার সহায়ক।


যদি এই সফটওয়্যারগুলো না থাকে, তবে এমনি অনেক বিনামূল্যের এডিটিং সফটওয়্যার এবং টুল পাওয়া যায়। এই দক্ষতা অর্জন করলে নিজের ফেসবুকের ছবিগুলোও হয়ে উঠবে অন্য সবার চেয়ে আকর্ষণীয়। এমনকি প্রেজেন্টেশনেও এই স্কিল কাজে আসবে। তুমি বিভিন্ন ইফেক্ট ও ভিডিও ক্লিপ ব্যবহারের মাধ্যমে তোমার প্রেজেন্টেশনটি হয়ে উঠবে অন্যদের কাছে সহজবোধ্য ও আলাদা।  


বেসিক কম্পিউটার হার্ডওয়্যার:

কম্পিউটার বা ফোনের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে, সেটা ঠিক করার অন্তত বেসিক উপায়টা শেখা জরুরি। আমাদের জানা উচিত যে কীভাবে সফটওয়্যার কিনতে হয় এবং ব্যবহার করতে হয়। এছাড়াও পিসি কীভাবে পরিষ্কার রাখতে হয় এবং ভাইরাসমুক্ত রাখা যায় সেটাও জানতে হবে। র‍্যাম, হার্ডডিস্ক, বেসিক ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কেও ধারণা রাখা প্রয়োজন।


এসব টুকটাক কাজ নিজেরা জানলে নিজের মনিটর বা ফোন নিয়ে দোকানে দোকানে ছোটা লাগবে না। টাকাও বেঁচে যাবে। আর সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে তুমি চাইলেই নিজের পছন্দমতো একটা বই কিনে ফেলতে পারবে।


সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলস:

সোশ্যাল মিডিয়া সাইটগুলো হলো নেটওয়ার্কিংয়ের সবচেয়ে কার্যকরী জায়গা। কারণ এইসব সাইটগুলোতে আমরা নানান ধরণের ও পেশার মানুষের সাথে পরিচিত হই। এইসব মানুষেরা আমাদের পরবর্তীতে নানান উপকারে আসতে পারেন। তবে সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলসের মধ্যে তুমি কীভাবে কার সাথে কথা বলবে, নেগেটিভিটি কীভাবে এড়িয়ে চলবে- এগুলোও অন্তর্ভুক্ত।  


সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং অ্যাপগুলো সবসময় মানুষের চেয়েও বেশি এক্টিভ থাকে! তবে এগুলো ব্যবহার করতে চাইলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। তাই শিক্ষার্থীরা প্রায় সবাই এগুলো ব্যবহার করে থাকে। পড়াশোনা ছাড়া শিক্ষার্থীদের তেমন একটা কাজ থাকে না। তাই তারা সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটায় এবং ধীরে ধীরে তারা এর প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহারের স্কিল এবং মেথডগুলো জানা জরুরি।


অনলাইনে কাজ করা:



আজকাল এমন অনেক ধরণের কাজ তৈরি হচ্ছে, যা ঘরে বসেই করা যায়। যেমন: আউটসোর্সিং, অনলাইন বিজনেস, ব্লগিং, প্রোমোটিং ইত্যাদি। সেইসব কাজ করার জন্য প্রয়োজন নিজের ডেস্কটপ বা ল্যাপটপ। তাই অনলাইনে কাজ করতে হলে কিন্তু কম্পিউটার স্কিলগুলো আয়ত্ত করার প্রয়োজন আছে!


অনলাইন নৈতিকতা এবং নিরাপত্তা:

অনলাইনে কাজ করতে গেলে যেই জিনিসটা নিয়ে সবাই একদম প্রথম সতর্ক করে, তা হলো অনলাইনে আমাদের আচার-আচরণ কেমন হওয়া দরকার৷ অনেকসময় আমরা আমাদের রাগের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় করে ফেলি, কাউকে নিয়ে কটুক্তি করি৷ কিন্তু এগুলো করা একদমই উচিত নয়৷ ভার্চুয়াল জগতে সব অনেক বেশি খোলামেলা। তাই অনলাইনে কাজ করার সময় আমরা সবসময় সতর্ক থাকবো।


রিসার্চ:

রিসার্চ অর্থ অনুসন্ধান করা। বিভিন্ন ওয়েব ব্রাউজারে কোনো বিষয় সার্চ দিয়ে তা নোট করাকেই রিসার্চ বলে৷ যেমন: কেন এইটা হয়? কী জন্য হয়? এটা হলে লাভটা কী? রিসার্চ মানে এই না যে, শুধুই এসাইনমেন্টের জন্য ডাটা কালেক্ট করা। রিসার্চ অর্থ সত্য উদঘাটন করাও বটে! রিসার্চ তখনই করা লাগে, যখন কেউ কোনো সমস্যার সমাধান খোঁজে। কোনো প্রজেক্ট তৈরি করার জন্যেও রিসার্চ করা লাগে।

ধন্যবাদান্তে............ 

Gazi ICT Solution

Computer hardware and software
Jonotabazar, adorsho Sadar, Comilla
Mobile: 01303232145
Email: gaziict.bd@gmail.com

গাজী আইসিটি সলিউশন
জনতাবাজার, আদর্শ সদর, কুমিল্লা
মোবা: 01303232145
Email: gaziict.bd@gmail.com

Monday, June 21, 2021

20 টি কম্পিউটার টিপস এবং ট্রিক । গাজী আইসিটি সলিউশন

Power by

গাজী আইসিটি সলিউশন

 and

 গাজী আইসিটি সার্ভিস । কুমিল্লা।


কম্পিউটার টিপস /ট্রিক্স:- (1)

                                 GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।

GO “ RUN “ – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।

GO “ RUN “ – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।

প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর প্রপারট্রিজ এ ক্লিক করুন ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (2)

Computer কেন এবং কিভাবে Hang হয়?


কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে ।

কম্পিউটার র‌্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।

কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার একই সমস্যা হতে পারে

যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা check করেন এটা স্পীডে গুরছে কিনা।

hard diskএ Bad sector থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।

অপারেটং সিস্টেমে ত্রুটি থাকলে মানে…কোনো সিস্টেম ফাইল file delete হয়ে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।

কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত Hang হতে পারে।

এই কারণেই কম্পিউটারে বেশী Hangহয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রয়ই হ্যাং হয়। কম্পিউটারে অতি উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন।

হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালে তখন র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে যায় এবং hang হওয়ার সম্ভনা থকে।

কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলে তার জন্য hang হওয়ার সম্ভনা থকে। refresh চাপেন এবং RUN এ গিয়ে tree চাপেন।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (3)

মনিটর এ ছবি দেখা না গেলে- Confirm হন যে মনিটরটি on. এবং brightness control চেক করুন , এবং এটি ঠিক মত সেট হয়েছে কিনা খেয়াল করুন। মনিটর এর সকল কানেকশন চেক করুন এবং surge protector ও surge protector টি চালু কি না চেক করুন।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (4)

কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র‌্যামের কার্যক্ষমতা বাড়ে।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (5)

Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (6)

প্রতি সপ্তাহ একবার আপনার hard drive Defragment এবং disk cleanup করুন।(1. click start – all programs – accessori – system utility – Defragment drive utility

2. click start – all programs – accessori – disk cleanup)


কম্পিউটার টিপস /ট্রিক্স:- (7)

পিসি সেফ মোডে চালু হলে কি করবেন?

উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু হতে না পারলে অনেক সময় সেফ মোডে চালু হয়৷ সেফ মোড হলো উইন্ডোজের বিশেষ একটি অবস্থা যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল এবং ড্রাইভারসমূহ নিয়ে লোড হয়৷ বলা যেতে পারে ‘বিপদকালীন‘ অবস্থা যখন নূন্যতম রসদ দিয়ে প্রাণে বেচে থাকাটাই গুরুত্বপূর্ণ৷ সেফ মোডে উইন্ডোজ চালু হলে প্রাথমিক ভাবে রিস্টার্ট করে দেখা যেতে পারে পুনরায় স্বাভাবিকভাবে তা চালু হয় কিনা৷ বার বার করে ব্যর্থ হলে বুঝতে হবে সমস্যাটি গুরুতর৷ উইন্ডোজের কোনো গুরুত্বপূর্ণ ফাইলের ক্ষতি বা হার্ডওয়ারের সমস্যার কারণে তা হতে পারে৷ কোনো নতুন হার্ডওয়্যার সেটিংস




পরিবর্তনের ফলে যদি উইন্ডোজ বার বার সেফ মোডে চলে যায় তবে পূর্ববর্তী সেটিংসটি রিভার্স করে ফেলাই শ্রেয়৷ সেফ মোডকে এজন্য ডায়াগনিস্টিক মোডও বলা হয়৷ উইন্ডোজ চালু হওয়ার সময় F8 চাপলে যে মেনু আসে সেখান থেকে সেফ মোড চালু করা যেতে পরে৷ তবে আগেই বলা হয়েছে; এটি ডায়াগনিস্টিক মোড৷ এই মোডে বাড়তি কোনো কিছুই যেমন- সাউন্ড, প্রিন্টার, হাই কালার ডিসপ্লে ইত্যাদি কিছুই কাজ করবে না৷.

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (8)

আপনার hard disk এ দুইটি partition করুন এবং সেকেন্ড পার্টিশনে Install করুন সব large Softwares (like PSP, Photoshop, 3DS Max etc). Windows এর জন্য আপনার C Drive যথাসম্ভব খালি রাখুন যাতে Windows RAM full হওয়ার পর আপনার C Drive কে virtual memory হিসেবে use করতে পারে।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (9)

আপনার পিসি পুরো বুট না হওয়া পযর্ন্ত কোন application open করবেননা।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (10)

যে কোন application close করার পর আপনার desktop F5 চেপে refresh করে নিন, যা আপনার পিসির RAM হতে unused files remove করবে।


কম্পিউটার টিপস /ট্রিক্স:- (11)

.ডেস্কটপ wallpaper হিসেবে very large file size image ব্যবহার হতে বিরত থাকুন।

ডেস্কটপে অতিরিক্ত shortcuts রাখবেননা। আপনি জানেন কি ডেস্কটপে ব্যবহৃত প্রতিটি shortcut up to 500 bytes of RAM ব্যবহার করে।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (12)

প্রতিদিন আপনার ডেস্কটপের recycle bin Empty করে রাখুন। (The files are not really deleted from your hard drive until you empty the recycle bin.)

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (13)

অনেক সময় PC’র র‍্যাম কম থাকলে PC slow হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC’র র‍্যামের দ্বিগুণ এবং Maximum size এ র‍্যামের চারগুন দিলে ভাল হয়।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (14)



এ ছাড়াও কম্পিউটার ভাল রাখার কিছু টিপ্স জেনে নিন

প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।

Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।

কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।

রাতে ঘুমাবার সময় কম্পিউটার shut down করে দিন।

বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।

কম্পিউটার VIRUS দূর করার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিৎ।

কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।

প্রতিদিন মনিটর, বিশেষ করে LCD মনিটর একবার করে মুছে রাখবেন।

অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেন, যাতে ময়লা প্রবেশ না করে। এতে আরও ক্ষতিই হয়।

ওয়ালপেপার হিসেবে এমন ছবি সেট করুন, যা আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।

নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (15)

কম্পিউটারের র‌্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়।

কম্পি⁵উটার টিপস /ট্রিক্স:- (16)

যে কোন Software uninstall করার সময় ……কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দুই ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন।


কম্পিউটার টিপস /ট্রিক্স:- (17)

প্রত্যেকবার কম্পিউটার অন করার সময় বিভিন্ন ড্রাইভ চেকিং অপশন আসে যেমনঃ- Checking Drive E:

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (18)

Press any key to canceled এর সমাধান…..

>স্টার্ট থেকে রানে লিখুন সিএমডি (cmd) এবার এন্টার চাপুন।

>এরপর লিখুন সিএইচকেএনটিএফএস-স্পেস-ড্রাইভ লেটার (E:) স্পেস ব্যাকস্লাস(/)এক্স অর্থাতঃ (chkntfs E: /X) লিখে এন্টার দিন ব্যাস এবার কম্পিউটার রিস্টার্ট দিন।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (19)


তৈরি করুন একটি অদৃশ্য ফোল্ডার একটি New Folder তৈরি করুন, যখন New Folder লিখাটি নীল রং এ সিলেক্ট করা থাকবে তখন keyboard এর ডান পাশের Alt চেপে ধরে 0160 চাপুন, এবার Alt key থেকে আঙুল সরিয়ে নিন এবং Enter এ ক্লিক করুন। এবার দেখুন একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়েছে । এখন এই নাম ছাড়া Folder এ mouse এর right buttome ক্লিক করে Properties এ যান, তারপর customize > change icon এ ক্লিক করুন, তারপর icon window থেকে একটি blank icon সিলেক্ট করুন এবং ok তে ক্লিক করুন। এবার দেখুন আপনি একটি অদৃশ্য Folder তৈরি করেছেন।

কম্পিউটার টিপস /ট্রিক্স:- (20)

অনেক সময় START MENU SHOW করতে দেরি হয় বা LOCAL DISK ‍এর যে কোন পেজ ওপেন করতে দেরি হয় যা খুব বিরক্তিকর। ‍এ‍ই সমস্যা থেকে মুক্তি পেতে নিচের পথ অনুসরন করুন। প্রথমে START MENU থেকে RUN এ ক্লিক করুন। তাতে REGEDIT.EXE লিখে OK করুন। REGISTRY EDITOR BOX আসবে, সেখান থেকে HKEY_CURRENT_USER ট্যাবে ক্লিক করুন তারপর সেখান থেকে CONTROL PANEL হয়ে DESKTOP ক্লিক করুন। DESKTOP এ ক্লিক করার পর ডান পাশের BINARY DATA হতে MENUSHOWDELAY তে ডাবল ক্লিক করুন। যে EDIT STRING BOX ‍আসবে তা হতে VALUE DATA “0” করে OK করুন। তারপর কম্পিউটার RESTART করুন। দেখবেন ‍আপনার কম্পিউটার ‍আগের তুলোনায় দ্রুত গতি সম্পন্ন হয়েছে ‍এবং LOCAL DISK পেজ OPEN হতে সময় কম নিচ্ছে।



Gazi ICT Solutin । Gazi ICT
গাজী আইসিটি সলিউশন । গাজী আইসিটি
জনতাবাজার, আদর্শ সদর, কুমিল্লা।
মোবাইল: 01303232145
ইমেইল: gaziict.sales@gmail.com




Thursday, June 10, 2021

Welcome to Gazi ICT Solution & service.cumilla. গাজী আইসিটি সলিউশন |_জনতাবাজার,আদর্শ সদর,কুমিল্লা।_Mobile:01768041835

 গাজী  আইসিটি  সলিউশন 

    Gazi ICT Solution    

গাজী আইসিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

  • কম্পিউটার ক্রয়
  • কম্পিউটার মেরামত
  • কম্পিউটার বিক্রয়
  • তথ্য সংগ্রহ কেন্দ্র
  • সি সি কামেরা/ cc camera
  • মোবাইল অ্যাক্সেসরিজ
  • ভিডিও গ্রাফিক্স ডিজাইন
  • মোবাইল সার্ভিসিং
  • মোবাইল ব্যাংকিং
  • কম্পিউটার প্রশিক্ষণ
  • ডিজিটাল মার্কেটিং
  • ইন্টারনেট কোর্স 
  • কম্পিউটার টাইপিং
  • ফটোকপি
  • সকল প্রকার অনলাইন আবেদন
  • পরীক্ষার রেজাল্ট
  • সকল প্রকার স্টেশনারি 
  • ইলে্ট্রনিক্স ও ইলেকট্রিক
  • কান্ট্রি লক 
  • টেলিকমিউনিকেশন I
  • ব্যানার,ফেস্টুন  সাইন বোর্ড
  • প্রিন্টিং 
  • #Gaziictsolution#gaziict#গাজীআইসিটি #গাজীআইসিটিসলিওশন#computerservicing #ComputerSeller

             ঠিকানা          

জনতাবাজার, আদর্শ সদর, কুমিল্লা ।

   WhatsApp: 01303232145   

Mobile: 01768041835

    Gmail: gaziict.bd@gmail.com    

Facebook page https://www.facebook.com/gaziict

YOUTUBE: https://www.youtube.com/channel/UC8BJAJYUDSX0-Yf5KLm5Pww

Location: https://www.google.com/maps/place/Gazi+ICT+Solution/data=!3m1!4b1!4m2!3m1!1s0x37547965f2921d33:0x9bcc108438f0ca44




১১ টি বিধিনিষেধ I করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে সারাদেশে আরোপ হচ্ছে বিধিনিষেধ।

  ক রোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সারাদেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে সরকার। মোট ১১ টি বিষয়র উপর এই বিধিনিষেধ জারি করা ...