Monday, June 28, 2021

এইচএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণ বিজ্ঞপ্তি | HSC Form Fill-up 2021 । সংগ্রহ করেছেন : Gazi ICT Solution ( গাজী আইসিটি সলিউশন )

 এইচএসসি পরীক্ষা: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তবে HSC Exam Form Fill-up 2021 স্থগিত করা হয়েছে।

HSC Form Fill-up 2021: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি


২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার অনলাইন ফরম পূরণের জন্য সময়মূচী ঘোষণা করেছে।


বোর্ডের বিজ্ঞপ্তিতে ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে এবং Online eFF পূরণের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।


এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে ফি আদায় করতে পারবে না বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড।


তবে ফরমপূরণ শুরু না হতেই ২৭ জুন করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য, বোর্ডের এইচএসসি ফরম পূরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।



২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণ স্থগিত করা হয়েছে। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে ঢাকা বোর্ড ফরমপূরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করে।


২৭/০৬/২০২১ ক্রি. তারিখে প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়।


সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এর আগের এক বিজ্ঞপ্তিতে এইচএসসি’র ফরমপূরণ ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিলো।



Computer hardware and software
Jonotabazar, adorsho Sadar, Comilla
Mobile: 01303232145
Email: gaziict.bd@gmail.com

গাজী আইসিটি সলিউশন
জনতাবাজার, আদর্শ সদর, কুমিল্লা
মোবা: 01303232145
Email: gaziict.bd@gmail.com

No comments:

Post a Comment

১১ টি বিধিনিষেধ I করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে সারাদেশে আরোপ হচ্ছে বিধিনিষেধ।

  ক রোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সারাদেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে সরকার। মোট ১১ টি বিষয়র উপর এই বিধিনিষেধ জারি করা ...