Thursday, July 8, 2021

করোনার টিকা পেতে নিবন্ধন করবেন যেভাবে । post by Gazi ICT Solution ( গাজী আইসিটি সলিউশন ), করোনার টিকা নিতে আগ্রহীদের অনলাইন নিবন্ধন করা হয়।https://www.facebook.com/gaziictsolution

 

করোনার টিকা পেতে নিবন্ধন করবেন যেভাবে





দেশের মানুষকে অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে করোনার টিকাদান কর্মোদ্যোগের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। সেখানে অনলাইন নিবন্ধন করার জন্য তৈরি করা অ্যাপ কীভাবে ব্যবহার করতে হবে, তা দেখানো হয়।

অ্যাপ ব্যবহার করে নিবন্ধন শেষ হলে একটি কার্ড ইস্যু হবে নিবন্ধনকারীর নামে। এই কার্ড সুবিধামতো জায়গা থেকে নিবন্ধনকারী প্রিন্ট করতে পারবেন। টিকা গ্রহণের দিন ওই কার্ড কেন্দ্রে আনতে হবে। আর কোন দিন টিকা নিতে হবে, তা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে অনলাইনে নিবন্ধনের বিকল্প হিসেবে অগ্রাধিকার পাওয়া মানুষের তালিকা তৈরি করতে উপজেলা, জেলা ও সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

যেভাবে নিবন্ধন

করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকেও সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।

সেখানে গিয়ে ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করে প্রথমে ধরন নির্বাচন করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ (এনআইডি অনুযায়ী) দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নিবন্ধন করা যাবে না। ১৮ বছরের কম বয়সীরাও নিবন্ধন করতে পারবে না।

তথ্যগুলো ঠিকমতো দিলে বাংলায় ও ইংরেজিতে নাম দেখাবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। দীর্ঘমেয়াদি রোগ বা কো-মরবিডিটি থাকলে সেটা বলতে হবে। টিকা গ্রহণকারীর পেশা এবং কোভিড-১৯ সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে তিনি জড়িত কি না, সেটি বলতে হবে।

সবশেষে টিকা গ্রহণকারীর বর্তমান ঠিকানা ও কোন কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, সেটি দিলে নিবন্ধন সম্পন্ন হবে।

টিকাকেন্দ্রে টিকা নেওয়া
প্রথমে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপের ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ দিয়ে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নিবন্ধনের সময় দেওয়া মুঠোফোনের নম্বরে এসএমএসের মাধ্যমে ওটিপি (ওভার দ্য ফোন) কোড দিয়ে ‘ভ্যাকসিন কার্ড ডাউনলোড’ বাটনে ক্লিক করলে টিকা কার্ড ডাউনলোড হবে।

এসএমএসের মাধ্যমে পাওয়া টিকা গ্রহণের তারিখে নির্দিষ্ট টিকাকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে টিকা নেওয়া যাবে। এ সময় টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। কোভিড-১৯ টিকার দুটি ডোজ নেওয়ার পর সুরক্ষা ওয়েব পোর্টাল থেকে টিকা সনদ সংগ্রহ করা যাবে।

সরকারের পরিকল্পনা

আগামী ছয় মাসে তিন কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। জনপ্রতি দুটি করে মাসে ৫০ লাখ ডোজ টিকার প্রয়োজন হবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এরই মধ্যে দেশে এসেছে। ২১ জানুয়ারি ভারত ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে। আর ২৫ জানুয়ারি সোমবার, ভারত থেকে কেনা ৫০ লাখ ডোজ দেশে এসেছে।

২৭ জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হবে। ওই দিন বেলা সাড়ে তিনটায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে প্রথম আলোকে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রথম দিন মোট ২০ জনকে টিকা দেওয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অনুষ্ঠানটি বিটিভি সরাসরি প্রচার করবে।


এখানে করোনার টিকা নিতে আগ্রহীদের অনলাইন নিবন্ধন করা হয়।

👉যে কোন ধরনের অনলাইন সেবা সম্পর্কে জানতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে শতভাগ চেষ্ঠা করবো।

🕵️#আমাদের সার্ভিস সূমহ :


  • 👉সকল প্রকার অনলাইন আবেদন।
  • 👉 কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার
  • 👉 কম্পিউটার অ্যাক্সেসরিজ
  • 👉 মোবাইল সার্ভিসিং
  • 👉 মোবাইল হ্যান্ডসেট
  • 👉 মোবাইল অ্যাক্সেসরিজ
  • 👉 ফটোতোলা
  • 👉 ভিডিও গ্রাফিক্স
  • 👉 গ্রাফিক্স ডিজাইন
  • 👉 কম্পিউটার কম্পোজ
  • 👉 ফটোকপি
  • 👉 মোবাইল ব্যাংকিং
  • 👉 ডিজিটাল মার্কেটিং
  • 👉 Google লোকেশন setup ও প্রমোশন।
  •  👉অনলাইন service প্রমোশন ।            

গাজী আইসিটি সলিউশন 

🌎 গাজী আইসিটি সলিউশন। 
      জনতা বাজার, আদর্শ সদর, কুমিল্লা।
 ✅ মোবাইল📲01768041835
 ✅ হোয়াটসঅ্যাপ : 01303232145
E mail: gaziict.bd@gmail.com


💬 https://www.facebook.com/gaziictsolution
       https://gaziictbangladesh.blogspot.com/
🟩 Email: gaziict.bd@gmail.com
#gaziictLocation: https://goo.gl/maps/Rm73QEtpbYpdN7iD8
🔍 On Goggle Gazi ICT Solution
#gaziictsolution
#gaziict 
#gaziictservice
#Jonatabazer





No comments:

Post a Comment

১১ টি বিধিনিষেধ I করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে সারাদেশে আরোপ হচ্ছে বিধিনিষেধ।

  ক রোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সারাদেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে সরকার। মোট ১১ টি বিষয়র উপর এই বিধিনিষেধ জারি করা ...